জাহিদুল ইসলাম মামুন: "গাছ লাগান,পরিবেশ বাঁচান" এই শ্লোগানকে সামনে রেখে অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী-২০২০ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন কালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বেশী- বেশী গাছ লাগান,পরিবেশ বাঁচান।
গাছ আমাদের উপকারী বন্ধু, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আন্দুলবাড়ীয়া শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক এ.কে.এম. মহিবুল আলম। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় অগ্রণী ব্যাংক লিমিটেড আন্দুলবাড়ীয়া শাখার নিচতলায় প্রধান ফটকের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের ফলজ, বনজ,ঔষধী গাছর চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, বিশিষ্ট সমাজ সেবক মহাসিন আলী খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মফিজ উদ্দীন বিশ্বাস,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, অগ্রণী ব্যাংক লিঃ আন্দুলবাড়ীয়া শাখার সিনিয়র অফিসার আল- আমিন, অফিসার আজগর আলী,শামসুল আলম,আল মামুন,ব্যাংক কর্মকর্তা আলমগীর কবির পরাগ মিয়া,আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি আশাদুর রহমান আশা, সাবেক আহবায়ক হাজী মোঃ আব্দুল খালেক,কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ- সভাপতি আলিউল হক আলা, জাকের পার্টি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি শাহাদাৎ হোসেন, বাজার কমিটির মেম্বার ইকরামুল হক,১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ অগ্রণী ব্যাংকের সকল কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।



