জাহিদুল ইসলাম মামুন: "মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নে বিট পুলিশিং সেবা সাধারণ মানুষের দোরগৌড়ায় পৌঁছানোর লক্ষে বিট পুলিশিং কার্যক্রম-২০২০ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনকালে জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ এস পি) আবু রাসেল।
মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, রাহাজানী, চাঁদাবাজী, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিয়ে নির্মূলে ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে, "মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এ শ্লোগানকে সামনে রেখে পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছেন।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন থেকে সকল প্রকার মাদক, চুরি- ডাকাতি, সন্ত্রাস, জঙ্গী, বাল্যবিয়ে, নারীনির্যাতন, ইভটিজিং সহ সর্ব প্রকারের অন্যায় দুর্ণীতি নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
উপরোক্ত কথা বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ এস পি) আবু রাসেল। এ ছাড়াও তিনি আরো বলেন, এ এলাকার সকল অপরাধীকে হুসিয়ারী করে দিয়ে রাষ্ট্র ও সমাজ বিরোধী কর্মকান্ড থেকে বিরত আহবায়ন জানা।
তিনি আরো বলে, আপনারা পুলিশকে কখনো ভয় পাবেন না। পুলিশ জনগণের বন্ধু। আপনারা আমাদের সাহায্য না করলে আমাদের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলী।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আশাদুজ্জামান, শেখ মইদুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন,ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ রেজা,কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক নাজের আলী, আইন বিষায়ক সম্পাদক খান তারিক মাহমুদ,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, ১,২,৩ ওয়ার্ড লোকমোর্চার সভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান হোসেন, টুআইসি হাবিবুর রহমান হাবিব,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ,আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক দাউদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠন, সূধী,শিক্ষক, সাংবাদিক লোকমোর্চা, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠান টি উপস্থাপনা করেন জীবননগর থানার এসআই আনিছুর রহমান আনিস। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা আন্দুলবাড়ীয়া মুহাম্মদিয়া দারুল উলুম কাওমী মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের হাফেজিয়া বিভাগের ছাত্র হাফেজ মোঃ আব্দুল মালেক।
উক্ত অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম।






