আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় অবৈধ ক্যারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। গতকাল ববার বিকেলে পশুহাট এলাকায় এসব অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।
জানা গেছে, নদী নালায় দেশীয় প্রজাতির মাছসহ অন্যান্য মাছ ডিম ফোটানোর পর পরই ছোট পোনা অবৈধ কারেন্ট জাল দিয়ে ধরায় মাছ শুন্য হয়ে পড়ছে জলাশয় গুলো । এসব অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধ করতে সরকারী ভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গার পশুহাট এলাকায় অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে জানার পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
একদল পুলিশসহ ভ্রাম্যমান আদালতের অভিযানের বিষয়টি টের পেয়ে কারেন্ট জাল বিক্রেতারা তাদের জাল ফেলে পালিয়ে যায়। এ সময় ১২ লাখ মিটার কারেন্ট জাল যার অনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এই অবৈধ কারেন্ট জাল ভস্মিভূত করা হয়। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবির, উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আখিসহ একদল পুলিশ ফোর্স।