নিজস্ব প্রতিনিধি :

মহামারী করোনাভাইরাসের কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী আগামী ৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।


আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের  দেয়া বিজ্ঞপ্তিতে বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

এই ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হলো

১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।


করোনার কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের পরীক্ষা এ বছরের জন্য বাতিল করা হয়েছে।