বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বায়েজিদ শেখ, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করেন। সম্প্রীতি তিনি  আগস্ট মাস নিয়ে একটি কবিতা লিখেছেন।  



             শোকাবহ আগস্ট

               বায়েজিদ শেখ



হে আগস্ট, তুমি তো আর কয়েকটা মাসের মতো ই একটা মাস !

কিন্তু, কেনো তুমি এনেছিলে বাঙালির এত সর্বনাশ?

তুমি কি জানতে না ওই উচ্ছৃঙ্খল বাহিনীর কথা?

যারা তোমারই মাসে কেড়ে নিয়েছিল লাখো জনতার হৃদয়ের ষ্পন্দনকে।

তুমি কি জানতে না ওই দুর্ধর্ষদের ষড়যন্ত্রের কথা ? 

যারা বাঙালির ঘুমন্ত কলিজা ছিড়ে নিয়েছিল।

তুমি কি জানতে না ওরা তোমাকেও মুছে দিবে বাঙালির মন থেকে?

তাইতো ওই নরপশুদের জন্য আজ তুমিও ঘৃনীত।

তাইতো আজ তুমি স্মরনীয় হও শোকের ছায়া নিয়ে।

বাঙালির কাছে থাকবে তুমি শোকাবহ আগস্ট হয়ে।

তোমার আগমনে যেন বাঙালির হৃদয় স্তম্ভিত হয়ে যায়।

তোমার আগমনেই যেন এই বাংলায় অন্ধকার নেমে আসে। 

তোমারই আগমনে উড়ন্ত পতাকাটাও অর্ধনমিত হয়ে যায়।

কেনো তুমি বার বার ফিরে আসো এতো ঘৃনীত হয়ে?

তুমি কি জানো না তোমার আগমনে বাঙালির হৃদয় চিরে যায়?

তুমি কি পারোনা অভিমানে চির অদৃশ্য হতে ? 

তুমি যদিও আজও টিকে আছো ইংরেজি ক্যালেন্ডারে,

বাঙালির কাছে থাকবে তুমি চির অন্ধকারে।