বশেমুরবিপ্রবি প্রতিনিধি :গােপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস-২০২০ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
জাতীয় শােক দিবস উপলক্ষে ১৫ আগস্ট, ২০২০ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্বে) প্রফেসর ড. মাে: শাহজাহানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।
জাতির পিতার সমাধি সৌধে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক সমিতি, অফিসার্স এসােসিয়েশন, কর্মচারী সমিতি ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।
জাতীয় শােক দিবস উপলক্ষে বাদ যােহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়
জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়াপরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ইমাম মুফতি আব্দুলাহ আল মামুন। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানসমূহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মােঃ নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গােলাম হায়দার, প্রক্টর ড. মাে: রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, অফিসার্স এসােসিয়েশনের সভাপতি মাে: নজৱল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, কর্মচারী
সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান, বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতৃবন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
এবছৱ বৈশ্বিক করােনা মহামারীর কারণে সরকারি নির্দেশনা মােতাবেক সীমিত পরিসরে বশেমুরবিপ্রবিতে জাতীয় শােক দিবস পালিত হয়।


