আবির ইসলাম বাপ্পি: ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর ২৪৩ আসনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নাসিরনগরের গণমানুষের নেতা বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

নাসিরনগরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার নাজমা আসরাফির সভাপতিত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারকেই হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল একটি বাংলাদেশ কে।

এছাড়াও নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগরের গণমানুষের নেতা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত করেন নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়েজ চিসতি ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক লতিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু, প্রদিপ কুমার রায় ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুনজ্যেতি ভট্টাচার্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, নির্মল চৌধুরী, মহিদ্দুজামান টিটু, রায়হান ভুইয়া , আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আরো অন্যান্য সহযোগী সংগঠন।

এছাড়াও পরবর্তীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে, কোরআন শরীফ বিতরন, এতিমদের মাঝে খাবার, ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরন ও দোয়া মাহফিলের আয়োজনে নাসিরনগর সাবরেজিষ্টার অফিসে দোয়া মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি জনাব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি মহোদয় বক্তব্য রাখেন।