রাসেল হোসেন মুন্না: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আলী আজগার টগর মহোদয়।আজ ১০ আগস্ট রোজ সোমবার সকাল ১১ টায় জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণে এলজিইডি কর্তৃক বরাদ্দকৃত ৪ কোটি ৩৮ লক্ষ ৪২ হাজার ৬০৩ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা পরিষদের চার তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হল রুম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তোজা, জীবননগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম (ইশা), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সুলতানা (লাকী), জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আরেফিন রঞ্জু, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল, জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা বি.এম. আল্ মামুন রনি। এছাড়াও জীবননগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুনিম লিংকন।


