আবির ইসলাম বাপ্পি: ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর ২৪৩ আসনের মাননীয় সাংসদ বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। নাসিরনগরবাসীর কাছে, উপনির্বাচনের প্রতিশ্রুতি ছিল নাসিরনগরে একটি কারিগরি মহাবিদ্যালয় স্থাপন করবেন।
সোমবার (১৭ আগস্ট) নাসিরনগরের আনন্দপুর পরিদর্শন করেন সংগ্রাম এমপি।
কারিগরি মহাবিদ্যালয় স্থাপনের জন্য জায়গা দেখেন এবং জায়গা নির্ধারণ করার জন্য আনন্দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীকে নির্দেশ প্রদান করেন তিনি।
শুধু তাই নয় তিনি আরো বলেন নাসিরনগরের জনগণ আমাকে জনপ্রতিনিধি বানিয়েছে তাদের দেখার দায়িত্ব আমার।
যেমন কথা কথা দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর ২৪৩ আসনের মাননীয় সাংসদ বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, ঠিক তেমনি এখন বাস্থবায়ন করতে যাচ্ছেন কারিগরি মহাবিদ্যালয়।


