আলমডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারে ভ্রাম্যমান আদালত অভিজান চালিয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, আলমডাঙ্গারর হাটবোয়ালিয়া বাজারে মঙ্গলবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেস্ট্রেট ফিরোজ হোসেন পাট অধিদপ্তরের পরিদর্শক আসাদুজ্জামানকে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইনে ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় অপর্না খাদ্য ভান্ডারের শ্রীদাম পালকে ২০১০ এর ৪/১৪ ধারায় ১০ হাজার টাকা, হাট বোয়ালিয়া মিষ্টান্ন ভান্ডারের মালিক দেলবার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর৩৮/৪৬/৫৩ ধারায় ৩ হাজার টাকা ও মেসার্স পান্না ট্রেডার্সেরর মালিক আশিকুর রহমান পান্নাকে ট্রেড লাইসেন্স না থাকা ও পেট্রোলের দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ২০১৬/২০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ব্যাটালিয়ান ও আনসার বাহিনী চুয়াডাঙ্গা জেলা টিম।


