তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এক বিবৃতিতে সারাদেশে ২৬ আগস্ট ফুলবাড়ী দিবস পালনের আহ্বান জানিয়েছেন। কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মো: শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ এক বিবৃতিতে বলেন, ফুলবাড়ী রক্তাক্ত সংগ্রামের স্মৃতিকে ধারণ করে দেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন বেগবান করতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ আগস্ট সকাল ১১টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। 

একই সময়ে ফুলবাড়ীতেও শ্রদ্ধা নিবেদন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতির কারণে অনলাইনে দেশে এবং বিদেশে আলোচনা সভার মাধ্যমে ফুলবাড়ী দিবস পালন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।