সময়-বাংলা ডেস্ক : সংগীতাঙ্গনে নতুনভাবে ভক্তদের মাঝে নিজেকে প্রকাশ করতে শীঘ্রই আসছেন গীতিকার ও সুরকার আশীষ দেবরয়। বর্তমানে নিউইয়র্ক প্রবাসী হলেও বাংলা গানের প্রতি রয়েছে তার অসম্ভব প্রেম। বাংলা সংগীত, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাংলাদেশ এসে তার নিজের লেখা গানের সুর ও নিজেই কন্ঠ দিয়ে অগনিত শ্রোতাদের হৃদয় জয় করবেন বলে ইচ্ছে প্রকাশ করছেন এই শিল্পী !
গানের সাথে জড়িত ছোট বেলা
থেকে। গান লেখা, সুর ও কন্ঠ দিয়ে আসছেন কৈশোর কাল থেকে। সংগীতের সঙ্গে তাঁর সম্পর্ক কোন দিনেই বিচ্ছিন্ন হবার নয়। গান তাকে করেছে জীবন্ত। দিয়েছে শৈল্পিক রুপ।
কিন্তু শত ব্যস্ততার কারণে ঘরের বাইরে গান করা হয়ে উঠেনি। অবশ্য এবার ব্যতিক্রম হতে যাচ্ছে। এবার গান নিয়ে হাজির হতে চান শ্রোতা দর্শকের মাঝে।ভারতীয় সংগীত ও আধুনিক গান তার পছন্দের গাইতেও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আশীষ দেবরয় জানান,এবার বাংলাদেশের দর্শকদের জন্য ভিন্ন কিছু উপহার দিবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফিরবেন আর কাজ করতে চান গুনী সুরকার ও কম্পোজারের সাথে।
আশীষ দেবরয় কিংবদন্তি একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীর মামাতো ভাই। খুব শীঘ্রই তার লেখা চমৎকার গানে কন্ঠ দিবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মরিয়ম মারিয়া।
গানটির সুর ও সংগীত পরিচালনা করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও সঙ্গীত পরিচালক শান সায়েখ।
সেই গানের সুরের মূর্ছনায় কোটি কোটি ভক্তের হৃদয় জয় করবেন এই প্রত্যাশা গীতিকার - সুরকার আশীষ দেবরয়,
সংগীত পরিচালক শান সায়েক ও শিল্পী মরিয়ম মারিয়ার।


