রাসেল হোসেন মুন্না: চুয়াডাঙ্গা‌- মেহেরপুর মহাসড়কের হাতিকাটা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, রবিবার (৯ আগষ্ট) দুপুর ১ টার সময় বৃদ্ধ লোকটি চিকিৎসা নেওয়া জন্য ভালাইপুরে পল্লী চিকিৎসক আনিসুল ইসলাম এর কাছে যাচ্ছিলেন। এ সময় বৃদ্ধ লোকটি রোড পারাপারের সময় যাত্রীবাহী বাসটি বৃদ্ধ লোকটিকে ধাক্কা দেয়।

বৃদ্ধ লোকটি রোডের উপরে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘষোণা করেন।এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স( ৬৫) বছর।

বৃদ্ধের কাছে একটি প্রেসক্রিপশন পাওয়া যায় তাতে" তাহাজ উদ্দিন"নাম লেখা আছে। কিন্তু পূর্ণাঙ্গ ঠিকানা নাই। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকাশিত ছবির ব্যক্তির পূর্ণাঙ্গ নাম ঠিকানা যদি কারো জানা থাকে তাহলে চুয়াডাঙ্গা সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন।