জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আয়োজনে অস্থায়ী হাসাদহ পুলিশ ক্যাম্প কে স্থায়ীকরণের লক্ষ্যে  আজ ১০ ই আগস্ট রোজ সোমবার সকাল ১১ টায় জীবননগর হাসাদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের দামুড়হুদা সার্কেল এর সিনিয়র পুলিশ সুপার আবু রাসেল।

হাসাদহে পুলিশের ওয়ার্কসপ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, জীবননগর হাসাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুজ্জামান সন্টু, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জালাল, জীবননগর হাসাদাহ ফাঁড়ির আইসি গোলাম মোস্তফা, হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ সহ হাসাদাহ ইউনিয়নের সাধারণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।