আবির ইসলাম বাপ্পি: এবারের এস এস সি ২০২০ বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এতে নাসিরনগর উপজেলায় মোট ৯ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৮ জন সাধারণ গ্রেডে ও ১ জন মেধা তালিকায়।

আলপনা সরকার
মেধা তালিকায় বৃত্তি পেয়েছে বুড়িশ্বর ইউনিয়নস্থ বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের আলপনা সরকার। তার বাবার নাম কাজল সরকার। সে বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামের বাসিন্দা। সে সকলের নিকট দোয়া/আশীর্বাদ প্রত্যাশী।

আর সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হলেন:- শ্রীঘর এস এস ডি পি মডেল স্কুলের ফয়েজ আহমদ, বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজের চাঁদনি মল্লিক, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের আনিকা তারান্নুম, প্রসূন রায়, আব্দুল্লাহ আল নোমান, খায়রুনেনেছা তারান্নুম, অসিম দাস এবং অলিউর রহমান।