জাহিদুল ইসলাম মামুন: " ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, খেলার খবর ফুটবল ও এসো বন্ধু খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি " এই শ্লোগানকে সামনে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা র উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধে কালীগঞ্জ ফুটবল একাদশ এক গোলে এগিয়ে যান। আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ফুটবল একাদশ গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে।
উভয় দলের মধ্যে একের পর এক আক্রমন আর পাল্টা আক্রমন চালিয়েও শেষ রক্ষা হয়নি আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ফুটবল একাদশের।খেলার শেষ সময়ে এসে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ফুটবল একাদশ বিপক্ষ দলের গোল পোস্টের জালে বল জড়াতে সক্ষম হলেও লাইসম্যানের সিগনালে ধরা পড়েন খেলোয়ার। যার ফলে আন্দুলবাড়ীয়া একাদশের গোলটি বাতিল ঘোষণা করেন রেফারী।শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ফুটবল একাদশ কে ১-০ গোলে হারিয়ে কালীগঞ্জ ফুটবল একাদশ জয়লাভ করেন।কালীগঞ্জ ফুটবল একাদশের দলপতি কায়েস একমাত্র জয়সূচক গোলটি করেন।আন্দুলবাড়ীয়া ফুটবল একাদশের দলপতি ছিলেন সাইদুর রহমান।
উক্ত খেলাটি পরিচালনা করেন জীবননগরের রেফারী দুলাল হোসেন।সহকারী রেফারী মনোয়ার হোসেন ও আকাশ হুসাইন।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের উদীয়মান ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষক, জীবন্ত কিংবদন্তি খেলোয়ার ও জীবননগর উপজেলা খেলোয়ার উন্নয়ন সমিতির সভাপতি কাজী মামুনুজ্জামান আদুন,বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি, উপদেষ্টা শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, নিয়মিত ধারাভাষ্যকার শেখ রাশেদুজ্জামান রাশেদ সহ আরে অনেকে।উক্ত খেলাটি স্বতঃস্ফূর্ত ভাবে উপভোগ হাজার - হাজার ফুটবল প্রেমী খেলোয়ার ও সমর্থক বৃন্দ।খেলা শুরু হওয়ার পূর্বেই খেলার মাঠের চারপাশ কানায় - কানায় পরিপূর্ণ হয়ে যায়।



