জাহিদুল ইসলাম মামুন: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স নূর এন্টারএন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী ও  আন্দুলবাড়ীয়া গ্রামের প্রয়াত পাঞ্জাব আলী বিশ্বাসের পুত্র নূর ইসলাম বিশ্বাসের দেহে  করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের উপসর্গ দেখা দেয়।

গত ২৬ আগষ্ট জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়। কুষ্টিয়া পিসিআর ল্যাবের মাধ্যমে গত ২৭ আগষ্ট তার রিপোর্ট  করোনা  পজিটিভ আসে। বর্তমানে তিনি যশোর একটি প্রাইভেট হাসপাতালে আইসোলিউশনে বা  হোম করেন্টাইনে আছেন।

শুক্রবার (২৮ আগষ্ট) বিকেল ৩ টার দিকে আন্দুলবাড়ীয়াস্থ বাসা-বাড়ীটি জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান হোসেন সহ সঙ্গীয় ফোর্স লাল পতাকা টাঙিয়ে বাড়ীটি লক ডাউন ঘোষণা করেন। 

উল্লেখ্যঃ আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গোটা আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ীদের মাঝে এখন করোনা আতংক বিরাজ করছে।