মোঃ আব্দুল হান্নান: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা থেকে নোঙরের সম্মানিত সদস্য মনোনীত হয়েছেন তরুণ সমাজকর্মী মোঃ খাইরুল হাসান সোহাগ।
নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ সুরক্ষার অতন্দ্রপ্রহরী তরুণ সমাজকর্মী খাইরুল হাসান সোহাগ (তিতাস নদী) কে’ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙরের সম্মানিত সদস্য মনোনীত করা হয়েছে।
নদী ও পরিবেশ নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙরের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে নোঙর’ সমাজকর্মী খাইরুল হাসান সোহাগ এর সুদীর্ঘ জীবন ও সাফল্য কামনা করেছেন তিনি।
দেশজুড়ে নদী ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সারা দেশের নদী যোদ্ধাদের সংগঠিত করার উদ্দেশ্যে দেশব্যাপী ইতিমধ্যেই জেলা কমিটি গঠন করার কাজ শুরু করেছে।
১. ঢাকা ২. খুলনা ৩. চট্রগ্রাম ৪. রাজশাহী ৫. বরিশাল ৬. সিলেট ৭. রংপুর ৮. ময়মনসিংহ বিভাগের কমিটির পাশাপাশি ৬৪ জেলার নদী প্রকৃতি সুরক্ষার লক্ষ্যে তরুণদের সমন্বয়ে এই জেলা কমিটি গঠন প্রক্রিয়ার ধরাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানা গেছে।


