আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির আব্দুল হান্নান (৪৫) নামের এক কনস্টেবলের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। রোববার সকালে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত কনস্টেবল আব্দুল হান্নান কুস্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইউসুফপুর গ্রামের রিকাত আলীর ছেলে।

জানা গেছে, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের দ্বায়িত্বরত কনস্টেবল আব্দুল হান্নান গত কদিন ধরে জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার সকালে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া। নিয়ে যাবার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন মারুফ হাসান জানান,করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মোতাবেক লাশ দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।