আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের সাদ্দাম হোসেন (২৩) নামের এক যুবক গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে ওই যুবক তার স্ত্রীকে পাশের ঘরে মায়ের কাছে রেখে সে আত্মহত্যা করে।
জানা গেছে,আলমডাঙ্গার ভাংবাড়িঢা গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে সাদ্দাম হোসেন কয়েক মাস আগে প্রেম করে বিয়ে করে। বাড়ির লোকজন বিষয়টি মেনে নিলে ভালো ভাবেই জীবন চলছিল। রোববার স্ত্রীর সাথে সিগারেট খাওয়া নিয়ে মনোমালিন্য হয়। স্ত্রী পাশের ঘরে (সাদ্দামের মা) তার শ্বশুড়ির কাছে ছিল।
এদিকে একা রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় নিজ ঘরের আড়াই দড়ি দিয়ে আত্মহত্যা করে সাদ্দাম। সকালে ঘর খুলতে দেরি দেখে তার স্বজনরা অনেক সময় ধরে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ পাইনি। পরে ঘরের দরজা ভেঙ্গে দেখে ঘরের আড়াই সাদ্দামের ঝুলন্ত লাশ।


