আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ শে আগষ্ট গ্রেনড হামলায় নিহত ও মহিলালীগের সভাপতি আইভি রহমানসহ সকল মৃত ব্যাক্তিদের আত্মার শান্তিকামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান,উপজেলা চেয়ারম্যান হাজী আইয়ুব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা,খন্দকার শাহ আলম মন্টু,হামিদুল ইসলাম আজম,সাংগাঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমাান অরুন,আতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য আবু মুছা,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মেদ ডন।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাম,আমিনুল হক মোল্লা, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষযক সম্পাদক আব্দুল মালেক,রেজাউল হক তবা, কাউন্সিলর আব্দুল গাফ্ফার,মজিবুল হক, সোনা উল্লা, পরিমল কুমার কালু ঘোষ,আব্দুর রশিদ,মহসিন কামাল, সাবেক ছাত্রলীগ নেতা মিজান, আবু ডালিম, আব্দুল আলীম, যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাস স্বপন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগ নেতা, হাসানুজ্জামান, ইছানুর কবির, সাকিব, সুরুজ,রকি, হাসান, পিয়াস, রোমান, সৈকত প্রমুখ।
দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা বড় মসজিদের ইমাম মওলানা আব্দুল্লাহ আল মামুন।এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিবসটি যথাযোগ্য মার্যাদায় পালন করা হয়েছে।


