রাসেল হোসেন মুন্না: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে দুই ঔষধ ফার্মেসী দোকানে অভিযান পরিচালনা করে ১২ বার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) দুপুর ১২ টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আন্দুলবাড়িয়া বাজারের সাদমান ফার্মেসী মালিক মোঃ সাজিম হোসেনকে ৫ হাজার টাকা এবং সাফিন মেডিকেল হলের মালিক কাজী মুরছালিন বনিকে ৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান। অভিযানের কথা শুনে বাজারের অন্যান্য দোকান মালিকরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।

এ সময় আন্দুলবাড়িয়া বাজার কমিটির সভাপতি মুন্সি আমিনুল বাসার কবুকে বাজারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখতে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।অভিযানে ব্যাটালিয়ন আনসারের সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।