আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে । মঙ্গলবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুটি ওষধের দোকানে অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবিবের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিকেলে জামজামি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষধ, লাইসেন্স না থাকাসহ নানা অভিযোগ, হাসমতের ওষধের দেকানে ৩ হাজার ও একই বাজারের দেলোয়ার হোসেনের ওষধের দোকানে ১হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন জামজামি পুলিশ ফাঁড়ির একদল ফোর্স।


