বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ সুমন সালাউদ্দিনের বাবা এখন মৃত্যুশয্যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র(আই সি ইউতে)চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষার্থী সালাউদ্দিন দৈনিক সরেজমিন কে জানায়,
আমার আব্বু এক সপ্তাহ আগে স্ট্রোক করেছিল।চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখালে ডাক্তার এনজিওগ্রাম ও কিছু পরীক্ষা করতে বলে।
এতে তার হার্টে ৮ টি ব্লক ধরা পড়ে।জরুরি ভিত্তিতে ওইদিনই তাকে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ট্রান্সফার করা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
ডাক্তার বলেছে,তিনদিনের ভেতর ঢাকায় নিয়ে গিয়ে বাইপাস সার্জারি করাতে হবে।যার জন্য প্রায় ৩ লক্ষের মত অধিক টাকা প্রয়োজন।আমাদের কাছে যা ছিল তাই দিয়ে এ কয়দিন চিকিৎসা চালিয়েছি।
এখনা আর পেরে উঠতে পারছিনা।টাকার অভাবে বাবাকে বাচাঁতে পারবনা,কথাটি ভাবতে পারছিনা।আমি সমাজের বিত্তশালী সবার কাছে আকুল আবেদন জানাই,আমার বাবাকে বাচঁতে সাহায্য করুন।
উল্লেখ্য যে,মোঃ সুমন সালাউদ্দিনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বাবা।
সাহায্য পাঠানোর জন্য
01710075481-bikash(সালাউদ্দিন)
018278714699-Roket(সালাউদ্দিন)


