চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলায় কয়েকদিন আগে মর্মান্তিকভাবে সরোজগঞ্জ বাজারের সড়কে বাসের সাথে আলমসাধুর দুর্ঘটনা ঘটে। এই বাস দূর্ঘটনায় তিতুদহ ইউনিয়নের নিহত হয় চার জন ও আহড হয় ১ জন।
আজ শুক্রবার ১৪ শে আগষ্ট সকাল ১১ টার সময় সরোজগঞ্জ বাজার এই বাসের সাথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ও আহত ১ পরিবারের মাঝে আর্থিক সাহায্যে এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান কাজল।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



