ইন্তেকাল করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত ৯ টা ২০ মিনিটে  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান চিকিৎসাধীন অবস্থায়। আব্দুল মান্নাদ বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

মৃত্যুকালে তিনি এক মাত্র মেয়ে ব্যারিস্টার মেহরাজ মান্নান ও  জামাতা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শামসুদ্দিন দিদার জানান, বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল মান্নানের প্রথমম নামাজে জানাজা সকাল ১১টায়, দ্বিতীয় নামাজে জানাজা বেলা ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে, বিকেল ৩টায় নবাবগেঞ্জর ডালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাজা, বিকেল ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে চতুর্থ এবং শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত শেষে সাবেক প্রতিমন্ত্রীমরহুম আব্দুল মান্নানকে ঢাকার আজিমপুর কবরস্থানে মরহুমের সহধর্মিনীর কবরের পাশে দাফন করা হবে।