জাহিদুল ইসলাম মামুন: আন্দুলবাড়ীয়াঃবাংলাদেশ আওয়ামীলীগ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে একুশে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে ৫ টায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ আজাদ পাবলিক লাইব্রেরীর হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।

বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী,আওয়ামীলীগনেতা এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান,মোল্লা ফখরুল হাসান টুটুল, শেখ রেজা,নাজের আলী,মুন্সী আমিনুল বাশার কবু,খান তারিক মাহমুদ, শেখ সামাদুল ইসলাম,ছাত্রলীগ সভাপতি এসএম নাসিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের দলীয় নেতা-কর্মী।উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী।উল্লেখ্যঃদীর্ঘ ১৬ বছর পূর্বে ২০০৪ সালের ২১ আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে চালানো হয়েছিল ভয়াবহ গ্রেনেড হামলা। ২৪ জন নিহতদের স্মরণে ও বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও আহত ৫ শতাধিক মানুষের সকলের সুস্থতা কামনায় করা হয়।