ঐশ্বর্য সাহা: চুয়াডাঙ্গার সদর থানাধীন ডিঙ্গেদহে ৬১ বোতলসহ এক ফেন্সিডিল ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-6 এর চৌকস আভিযানিক দল।
রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ডিঙ্গেদহ সোনালী ব্যাংকের সামনে থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে মাদক ব্যাবসায়ীকে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, দর্শনা থানার সুলতানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ আজিবুর রহমান (৫৯)।
র্যাব-6 এর বার্তা থেকে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ডিঙ্গেদহ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৬১ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল সেট এবং ০২টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা করা হয়।

