জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আজ ২৯ আগস্ট বিকাল ৪ টায় জীবননগর থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বৃক্ষ রোপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, ওসি অপারেশন এস এম মোল্লা সেলিম সহ জীবননগর থানায় কর্মরত এসআই, এএসআই ও কনস্টেবলবৃন্দ এবং জীবননগর উপজেলা সুধী মণ্ডলী ও সাংবাদিক বৃন্দ উপস্থিতি ছিলেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন অনুষ্ঠানে জীবননগর থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচী উপলক্ষে ৫০ টি বৃক্ষ রোপন করা হয়েছে। এর মধ্যে ফলজ বৃক্ষ হিসেবে আম, আমড়া, ও বনজ ও বজ্র নিরোধক হিসেবে তাল গাছ এবং ঔষধি বৃক্ষ হিসেবে হরতকী, বয়েরা গাছ রোপন করা হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচী সম্পর্কে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন যে, মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষ রোপন এর কর্মসূচী নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচী বাস্তবায়ন করবার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই বৃক্ষ রোপন কর্মসূচী।




