এন জে ইভোন: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জীবননগর থানা মডেল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুটি ফলজ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এস. কে. ফাউন্ডেশনের চেয়ারম্যান শাকিল খাঁন।
শাকিল খাঁন বলেন, পরিবেশের অকৃত্রিম বন্ধু গাছ। আমাদের নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার দু’পাশ, বাড়ির পাশে পড়ে থাকা অনাবাদী জায়গায় বেশি করে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা লাগানো উচিত।
তিনি আরো বলেন, গাছ কার্বণ-ডাই-অক্সাইড শোষণ করে আর মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপাদান অক্সিজেন দান করে। গাছ রোপণ করলে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পরিবেশ রক্ষা পাবে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম ইশা, ভাইস চেয়ারম্যন জীবননগর উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন মাও: মো: আব্দুল কাদের, সভাপতি, নতুন তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। মো: মাহমবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, জীবননগর প্রেস ক্লাব। মো: শাহ আলম শরিফুল ইসলাম, সভাপতি, জীবনগর থানাফুটবল কল্যাণ সমিতি। অর্পণ রকি, প্রকাশক সময় বাংলা.নেট। মো: মোস্তাফিজুর রহমান শাহিন, সহ সভাপতি, উফা, খুলনা বিভাগ। মো: জাহিদ হাসান,পরিচালক, জেনেটিক কোচিং সেনটার, ঢাকা।
এছাড়াওছিলেন মুন্নাফ, মাহফুজ, মু্ক্ত, হেকমত, সাকিল, রিয়াদসহ অনেকে।




