জাহিদুল ইসলাম মামুন: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া - কেডিকে ইউনিয়নের খয়েরহুদা ও কাশীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের সফল অভিযান পৃথক-পৃথক ভাবে ৭ ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে খয়েরহুদা- কাশীপুর বাজারে ও সন্ধ্যা সাড়ে ৭ টায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স জাভেদ ফার্মেসী,শাম্মী ফার্মেসী,নাঈম ষ্টোর ও কেডিকে ইউনিয়নের খয়েরহুদা ও কাশীপুর বাজারে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ও হাবিবুর রহমানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানাগেছে, সরকারী অনুমোদন বিহীন ড্রাগ লাইন্সেস, ট্রেড লাইন্সেস নেই ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে বাংলাদেশ সরকারের ঔষধ আইনে ১৯৪০ সালের ১৮/২৭ ধারা মোতাবেক ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রোগ সংক্রমন প্রতিরোধ,পণ্য পাট জাত দ্রব্য মোড়ক ২০০৯, ২০১০ আইনে আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স জাভেদ ফার্মেসীর স্বত্বাধিকারী জাভেদ আলীকে ৫ হাজার টাকা, শাম্মী ফার্মেসীর স্বত্ত্বাধিকারী লাল মিয়াকে ৪ হাজার টাকা, নাঈম ষ্টোরের স্বত্ত্বাধিকারী ফারুকুজ্জামানকে ২ হাজার টাকা, ও খয়েরহুদার শাফায়েত হোসেনকে ৩ হাজার টাকা, ইসরাইল হোসেনকে ২ হাজার টাকা, আফজাল উদ্দীনকে ১ হাজার টাকা ও শাহজাহান হোসেনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযান চলাকালিন সময়ে তাকে সহযোগীতা করেন জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার কামরুজ্জামান, অফিস সহকারী আলমগীর হোসেন ও ২৬ ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ড্রাগ এন্ড ক্যামিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল বাশার কবু, সহ-সভাপতি আলিউল হক আলা,আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী মিন্টু, সহ - সম্পাদক এসএম জাভেদ লাল, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন,কোষাধ্যক্ষ দাউদ হোসেন



