মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে বিজিবি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট ২০২০ তারিখ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি হতে ০৯ সদস্য বিশিষ্ট একটি চৌকস আভিযানিক টহল দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র দক্ষিণ রেজুআমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে আনুমানিক ২০০০ ঘটিকায় ০৬ জন চোরাকারবারী পাহাড়ী এলাকা দিয়ে মায়ানমার হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।
তৎক্ষণাৎ বিজিবি টহল দল তাদের জান-মাল, অস্ত্র ও গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে ০৮ (আট) রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীগণ তাদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রæত পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করে, যার সিজার মূল্য-৪,২০,০০,০০০/- (চার কোটি বিশ লক্ষ) টাকা। উক্ত ফায়ারে চোরাকারবারীরা গুলিবিদ্ধ হয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি। উল্লেখিত ফায়ারে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।


