আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচীতে দিবসটি পালন করে। । দিনটি উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে অর্ধ-নমিত জাতীয় পতাকা উত্তোলন, । সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ভার্চুয়াল আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল এ সভাঢ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,হামিদুল ইসলাম আজম,, সাবেক পৌর কমান্ডার শেখ নুর মোহাম্মদ জকু, অগ্নি সেনা ময়নদ্দিন,।
অনলাইন সভায় আলোচনায় অংশ নেন, উপজেলা কৃষি অফিসার সোহেল রানা, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, নির্বাচন অফিসার এমএজি মোস্তফা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা সামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, আলমডাঙ্গা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু,মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন টিপু,মৎস কর্মকর্তা কামরুন্নাহার আখি,তথ্য কর্মকর্তা স্নিদ্ধা দাস,বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন,মহিলা বিশয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত,ভিডিপি কর্মকর্তা রওশনারা, , সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী । অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
অন্যদিকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা, দলীয় ও শোক পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু ।অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান,, জেলা আওয়ামীলীগের সদস্য আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, , সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলম হোসেন, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মুহিদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক,যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আএয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম তবা, বিশিষ্ঠ ব্যবসায়ী আমিনুল ইসলাম অপু মোল্লা ।




