রাসেল হোসেন মুন্না : জীবননগর-কালিগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহের কালিগঞ্জ-জীবননগর মহাসড়কের মেসার্স লিমা ফিলিং স্টেশনের পাশে ঝিনাইদহ জেলার শেষ সিমানা জোড়া মাইল নামকস্থানে কালিগঞ্জ থেকে ছেড়ে আশা অয়ন পরিবহন ( যাত্রী বাহী বাস) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ার মৃতঃ-গোলাম মন্ডলের ছেলে মোলি মন্ডল (৬০)কে বাসটি চাপা দেয়।
মোলি মন্ডল ঘটনাস্থলে মারা যায়। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মহেশপুর এবং জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানটি ঝিনাইদহ জেলার সিমানায় মধ্যে পড়ায় লাশটি মহেশপুর থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।


