চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা শাখার পক্ষ হতে ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
দলটি শোক দিবস উপলক্ষে শোক র্যালি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। শোক দিবসে সকাল ৯ টায় র্যালি শহরের বিভিন্ন যায়গা প্রদক্ষিন করে পরে স্বীয় কার্যালয়ে শেষ করে। পরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা শাখার উদ্দোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ, জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু, বাংলাদেশ জাসদ নেতা হযরত আলী, হারণ অর রশিদ, রকিবুল ইসলাম, আতিকুর জামান প্রমুখ।


