উপ-নির্বাচনে ঢাকার দুইটিসহ পাঁচ শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় আবেদন ফরম বিক্রি শুরু আজ থেকে। আসনগুলো হলো-জাতীয় সংসদের নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮।
এই ফরম বিতরণ চলবে সোমবার (১৭ আগস্ট) থেকে রবিবার (২৩ আগস্ট) পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে।
দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


