জাহিদুল ইসলাম মামুন: জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আন্দুলবাড়ীয়া বাজার সহ জীবননগর উপজেলা শহরের অতিপরিচিত মুখ, অত্যান্ত নম্র,ভদ্র ও সদালপী এলাকায় চিরকুমার হিসেবে সুপরিচিত আওয়ামী লীগের একজন সক্রিয়কর্মী  প্রয়াত খন্দকার রফিকুল ইসলাম রফিক ওরফে রফু গত ২৮ মার্চ ২০২০ ইং তারিখে সকলকে কাঁদিয়ে না ফিরার দেশে পাড়ি জমায়।

তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার মাগরিব নামাজ আদায়ের পর আন্দুলবাড়ীয়া বাজারস্থ মির্জা লিটনের ব্যবসা প্রতিষ্ঠানের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদরাসার সুপার ও আন্দুলবাড়ীয়া পুরাতন জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা মোঃ সাইফুজ্জামান পবিত্র কোরআন হাদিসের আলোকে তাফসির পেশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, শেখ আতিয়ার রহমান, আলিউল হক আলা,আশাদুর রহমান আশা,শিক্ষক হাজী সাব্দার রহমান, মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, মীর শহিদুল ইসলাম খোকন,মহিদুল ইসলাম,শেখ সেকেন্দার আলী, আব্দুল আলীম,সহোদর ও সাবেক ইউপি মেম্বার খন্দকার নাসির উদ্দীন সোহাগ,  সহ এলাকার ধর্মপ্রান মুসল্লী বৃন্দ।