আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জুয়াড়িকে জরিমানা করেছে। জুয়া খেলার সময় হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ তাদের গ্রেফতার করার পর গতকাল রোববার ভ্রাম্যমান আদালতের বিচারে তাদের দু'জনকে ৩২শ' টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া এলাকায় জুয়া খেলার সময় ক্যাম্প পুলিশের আইসি এস আইসি বজলুর রশীদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে হাটবোয়ালিয়ার ওমর আলীর ছেলে আতিয়ার রহমান ও হাটুভাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলমগীর হোসেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলীকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে জুয়া খেলার দায়ে প্রত্যেকে ১৬ টাকা করে দু'জনকে ৩২ টাকা জরিমানা করেন।


