ঐশ্বর্য সাহা: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বদিনাথপুরে ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত  পরিবারের হাতে ঘর তুলে দিলেন ইয়ুথ এসেম্বলির সদস্যরা। আজ বিকাল ৪টার সময় ঘরের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  জাহিদুল ইসলাম।

আজ এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুর ইসলাম।এ সময় তিনি ইয়ুথ এসেম্বলির সদস্যদের কাজে অনুপ্রেরণা প্রদানের জন্য  উপহার প্রদান  করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, তদন্ত ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, ওয়েব ফাউন্ডেশনের কামরুজ্জামান যুদ্ধ, লিটন, সজল, ইয়ুথ এসেম্বলির মিথুন, লাবনি, মাহি, তুহিন, প্রান্তি,রমজান, ঐশ্বর্য, পায়েল, শিমুল, সম্রাট, নিশান,শিলাসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।