মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট রোজ শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুল বাসেত অভিক, সহ -সভাপতি সান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিরাজ। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাঈদ, হৃদয়, ফাহিম সহ প্রমূখ।