জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আজ ১৪ আগস্ট রোজ শুক্রবার সকাল ১১ টায় জীবননগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে করোনাকালীন দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় অসহায়দের মাঝে করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

করোনাকালীন দুর্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা গোলাম মর্তুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা বি.এম. আল্ মামুন রনি।

এছাড়াও করোনাকালীন দুর্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জীবননগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।