বশেমুরবিপ্রবি প্রতিনিধি: ২৬ আগস্ট,২০২০ (মঙ্গলবার) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারি লাইব্রেরী থেকে কম্পিউটার চুরির তদন্ত কাজে বাধা ও শিক্ষকদের হুমকি দেবার জেরে বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করতে দেখা গিয়েছে সাধারণ শিক্ষার্থীদের। 


প্রায় অর্ধশত শিক্ষার্থীকে মানবন্ধনে যোগ দিতে দিতে দেখা গিয়েছে। এ সময় উপস্থিত শিক্ষার্থীরাবলেন, জাতির জনকের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে আমরা বেঁচে থাকতে আমাদের অবিভাবকদের উপর আঘাত আসবে আর আমরা তা মুখ বুঝে সহ্য করবো তা কখনোই হতে পারে না। এর ধরনের ঘটনা যারা ঘটিয়েছে আমরা তাদের কোন প্রকার ছাড় দেব না। 


তারা আরো বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয় দেশের যে কোন অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।


একইসাথে চুরি ঘটনার সাথে সম্পৃক্ত, তদন্ত কাজে বাধা এবং সর্বশেষ শিক্ষকদের হুমকি দেবার অভিযোগে অভিযুক্ত সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরার শান্তির দাবি করেন।


এর আগে, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ১৮.০৮.২০২০ তারিখে তদন্ত কমিটি থেকে সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরাকে অব্যাহতি প্রদান করলে সে গত ১৯.০৮.২০২০ তারিখে তদন্ত কমিটির সভাপতি সহ সকল সদস্যকে হুমকি প্রদান করে। পরবর্তীতে ২০.০৮.২০২০ ইং তারিখ বিকালে আবারও প্রক্টর ড. মোঃ রাজিউর রহমানকে আলাদা ডেকে নিয়ে হুমকি দিলে তিনি গোপালগজ্ঞ থাকায় জিডি করেছেন বলে জানা গেলেও এই বিষয়ে খোলামেলাভাবে কিছু বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয় প্রক্টর। 


সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে যে,শিক্ষকের সাথে মতবিরোধের জেরে তদন্ত কমিটি ও উপস্থিত অন্যান্য শিক্ষকদের দেখে নেবার কথা বলেন হীরা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে তদন্ত কাজে বাধা ও হমকি দেবার বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোন বক্তব্য বা  প্রতিবাদস্বরূপ কিছু করতে দেখা যায়নি।