গেল ২৪ ঘণ্টায় 
দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬১১ জন। এছাড়া আরও ৩২ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে।ফলে তিন হাজার ৩৬৫ জনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে।করোনায় দেশে মোট  আক্রান্তের সংখ্যা বেড়ে দুই লাখ ৫৫ হাজার ১১৩ জনে দাঁড়িয়েছে
এদিকে আরও এক হাজার ২০ জন সুস্থ হয়েছেন গেল ২৪ ঘণ্টায়। এনিয়ে মোট  সুস্থ হলেন এক লাখ ৪৬ হাজার ৬০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে শনিবার (৮ আগস্ট) দুপুরে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন