জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নে আশরাফিয়া দাখিল মাদ্রাসা এর চার তলা ভীত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জননেতা আলহাজ্ব আলী আজগর টগর এমপি।

জানা গেছে, ৮ জুলাই সকাল ১১ টায় আন্দুলবাড়িয়া আশরাফিয়া দাখিল মাদ্রাসা এর চার তলা ভীত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন এর শিক্ষা প্রকৌশল এর কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তর এর বরাদ্দকৃত ৩ কোটি ১৭ লক্ষ ৪১ হাজার ৪৬৭ টাকা ৯১ পয়সা ব্যায়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আলী আজগর টগর মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, জীবননগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আশরাফিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আসরাফুজ্জামান টিপু, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর সরকার, মাওলানা মোঃ সাইফুজ্জামান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম নাসিম উদ্দিন সহ প্রমূখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু।