জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় দীর্ঘদিন পরে জীবননগর উপজেলা ভূমি অফিসে নতুন অফিসার সুদীপ্ত সিংহ নিযুক্ত হলেন।
জানা গেছে, ৪ জুলাই জীবননগর উপজেলা ভূমি অফিসে সহকারী ভূমি কমিশনার হিসেবে সুদীপ্ত সিংহ নামে একজন কর্মকর্তা যোগদান করেছেন।
এসময় জীবননগর উপজেলা নবনিযুক্ত সহকারী ভূমি কমিশনার সুদীপ্ত সিংহ যোগদান করায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনাইম লিংকন ফুলেল শুভেচ্ছা জানান। এবং তিনি বলেন যে, ভূমি সেবায় নতুন মাত্রা যোগ হবে এমনটিই প্রত্যাশা।


