অর্পণ রকি: আজ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় করোনয়া আক্রান্ত রোগীদের জন্য বি এন্ড টির চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা ইন্জিনিয়ার টিপু তরফদারের অর্থায়নে স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো-অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
করোনায় আক্রান্ত রোগীদের জন্য করা হয়েছে ভিআইপি ক্যাবিনসহ ৮টি বেড। যার নিচ তলায় রয়েছে ৪টি বড় সিলিন্ডার এবং অক্সিজেন সরবরাহ লাইনের মাধ্যমে ৩য় তলায় বেড ও ভিআইপি ক্যাবিনে ফ্লো-মিটারের মাধ্যমে রোগীর প্রয়োজনে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।
সব সময় মজুদ করে রাখা হয়েছে চাহিদার চেয়ে অতিরিক্ত ৪টি সিলিন্ডার সাধারণ রোগীদের জন্য। এলাকার স্থানীয় করোনায় আক্রান্ত রোগীরা সেবা নিতে পারবেন হাই ফ্লো অক্সিজেন প্লান্টের মাধ্যমে।
বি এন্ড টি গ্ররুপের চেয়ারম্যান মোখলেচুর রহমান টিপু বলেন, বাংলাদেশে করোনা সনাক্তকরণের পরপরই আমি গত ২৮ শে এপ্রিল ২০২০ থেকে ১৫ই মে পর্যন্ত আমার চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মাধ্যমে ১৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও ৫ কেজি করে আলু মানবিক সহায়তা প্রদান করেছি। গত ১৫-৫-২০ইং থেকে ৯-৮- ২০ইং তারিখ পর্যন্ত জীবননগর ও দামুড়হুদা উপজেলায় ৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৭৪টি পরিবারে লকডাউনে পড়েছিলেন আমার নেতাকর্মীদের মাধ্যমে ৩০ কেজি চাউল ১৫ কেজি আলু নগদ ২ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত টাকা প্রদান করেছি প্রতি পরিবারের মাঝে।
আমি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো-অক্সিজেন প্লান্টের স্থাপন করলাম জীবননগর উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য। যাতে করে কোন ব্যাক্তি করোনায়া আক্রান্ত হলে এখানে নিরাপদে চিকিৎসা নিতে পারে।
উদ্বোধনরে আরো উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মুনিম লিংকন, ডাঃ জুলিয়েট পারউইন, জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর পৌর সভার মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সহ অনেকে।সেখানে এই মহৎকর্ম জীবননগর বাসির মাঝে স্মরণীয় হয়ে থাকবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।


