আবির ইসলাম বাপ্পি: ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩, নাসিরনগরের সাংসদ বি. এম. ফরহাদ হোসেন (সংগ্রাম) এমপি মহোদয় কে নিয়ে কিছু কথা।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারির কারণে সারাবিশ্বের মতো বাংলাদেশও থমকে গেছে। অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠী মানুষের অর্থনৈতিক জীবনযাত্রায় খুবই ক্ষতিকর প্রভাব ফেলেছে। দীর্ঘদিন লকডাউনের কারণে বিশাল কর্মহীন জনগোষ্ঠীর জীবনমান প্রায় শরনার্থীদের মতোই ছিল।

এই মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে নাসিরনগর উপজেলার অভিভাবক মুক্তিযোদ্ধা দম্পতির গর্বিত সন্তান জনতার নেতা বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি মহোদয় নাসিরনগরের সাধারণ মানুষের পাশে নিজের জীবনের নিরাপত্তা উপেক্ষা করে যে ভাবে দিনরাত সহায়তা ও ত্রাণ নিয়ে এসেছেন নিশ্চয়ই সেই কর্মযজ্ঞের মাধ্যমে উনি প্রশংসিত হবেন।

অনেকেই বলবে উনি বর্তমান এমপি তাই যে সহায়তা ও ত্রাণ দিয়েছেন তা সরকারি।
হ্যা, অবশ্যই সরকারি, তাছাড়া উনি উনার নিজস্ব তহবিল থেকেও অসহায় ও সাধারণ মানুষকে সহায়তা করেছেন। নিজের অর্থে কত লাখ টাকার ব্লিচিং পাউডার দিয়েছেন সেটা কি সমালোচনাকারীরা জানে???

নাসিরনগর সদর হাসপাতালে আইসিইউ সহ উন্নত যন্ত্রপাতি ক্রয়ে উনি যে ২২ লক্ষ টাকা দিয়েছে সেটা কি আলোচনার বিষয় না???

কিন্তু অন্যান্য উপজেলার দিকে তাকিয়ে দেখুন!
করোনা ভাইরাস মহামারির মধ্যে নিজের জীবনের উপেক্ষা করে কতজন এমপি নাসিরনগরের সংগ্রাম এমপি মহোদয়ের মত এসেছেন???

আমি জানিনা, কতজন এমপি এই মহামারি করোনা ভাইরাসের মধ্যে নিজের জীবনের উপেক্ষা করে মানুষের পাশে এসেছেন, তবে আমি দেখেছি এই মহামারীর মধ্যেও নিজের জীবনকে উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়িয়েছে বি. এম. ফরহাদ হোসেন (সংগ্রাম) এমপি।
তাই আমার কাছে, নাসিরনগরের করোনা যোদ্ধা এমপি সংগ্রাম