বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এ বৈশ্বিক করোনা মহামারী কারণে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছেঃ-
১. আগষ্ট মাসব্যাপী কালো ব্যাচ ধারণ।
২. ১৫ ই আগষ্ট জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।
৩. ১৫ ই আগষ্ট সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় জনকের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ।
৪. ১৫ ই আগষ্ট বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল।
৫. ১৫ ই আগষ্ট বিকাল ৫.০০ টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা।
কর্মসুচীতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহন করার জন্য ১৫ ই আগষ্ট সকাল ৯ টায় গোপালগঞ্জের পুলিশ লাইন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য বাস ছেড়ে আসবে।


