স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের সংশ্লিষ্ট বাজারে আজ ২৫ আগস্ট রোজ মঙ্গলবার সকাল ১১ টায় ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
হাসাদাহ বাজারে ইসলামী ব্যাংকের এর এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্বোধন এর সভাপতিত্ব করেন এফ এভিপি ও শাখা প্রধান নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, জীবননগর থানার অপারেশন ইনচার্জ এম এম সেলিম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম নান্নু, ডাকসুর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি ফরিদা পারভীন, জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা বি.এম. আল্ মামুন রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ এলাকার সুশীল ও জনসাধারণ ব্যক্তিবর্গ সহ প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা মেধাবী ছাত্র জীবননগরের কৃতিসন্তান মশিউর রহমান আনন্দ।




