অর্পণ রকি: ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি অনন্ত ও বর্ষা বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করছেন। সিরাজগঞ্জে ৭০০ পরিবারকে ত্রাণ দেওয়ার মাধ্যমে শুক্রবার (৭-আগস্ট) এ কার্যক্রম শুরু করেছেন তারা। অনন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সাহায্য দেবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি প্রতি বছরই। এ বছর সিরাজগঞ্জ থেকে শুরু করছি। সময়ের অভাবে আমি যেতে পারছি না। তবে উপস্থিত থাকছে বর্ষা । বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের জন্য। মানুষ প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনাভাইরাসের আক্রমণে এ বছর মহামারি চলছে, এরমধ্যে বন্যার প্রকোপ। আরো বেশি অসহায় হয়ে পড়ছে গরিব মানুষ । আমাদের কর্তব্য এদের পাশে দাঁড়ানো। তাই অনুরোধ থাকবে বিত্তবানদের প্রতি, সরকারের পাশাপাশি যতটুকু সম্ভব আপনারাও বন্যার্তদের সাহায্য করুন।


বর্ষা বলেন, আমার নিজের জেলা সিরাজগঞ্জ। তাই প্রথমে বেছে নিয়েছি এটাকেই। আমরা পর্যায়ক্রমে  দেশের অন্য জেলা যেখানে বন্যার প্রকোপ বেশি, সামর্থ্য অনুযায়ী সেখানে  সাহায্য পাঠাব।

               play video